ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ: পরীক্ষামূলকভাবে ‘ওয়েস্ট ডিজিটাল ভ্যান’ চালু করল ডিএনসিসি

রাজধানীতে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, কার্যকর ও গতিশীল করতে পরীক্ষামূলকভাবে ‘ওয়েস্ট ডিজিটাল ভ্যান’ কার্যক্রম চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি সূত্র জানায়, নতুন এই ডিজিটাল ভ্যানের মাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন এলাকা থেকে বর্জ্য সংগ্রহ করা হবে। এতে বর্জ্য সংগ্রহের পুরো কার্যক্রম ডিজিটালভাবে পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা করা সম্ভব হবে। ফলে সেবার মান বাড়ার পাশাপাশি নাগরিক ভোগান্তিও কমবে বলে আশা করা হচ্ছে।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষামূলক এই কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে ডিএনসিসির অন্যান্য এলাকাতেও ‘ওয়েস্ট ডিজিটাল ভ্যান’ সেবা সম্প্রসারণ করা হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


ডিএনসিসির এই উদ্যোগকে নগর বর্জ্য ব্যবস্থাপনায় একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে দ্রুত, স্বচ্ছ ও দক্ষ বর্জ্য সংগ্রহ ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা গড়ে তোলার পথ আরও সুগম হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

ads
ads
ads

Our Facebook Page

↑